American Gods By Neil Gainman - Book Review in Bangla

Picture Courtesy: Jubs Notes


American Gods (স্পয়লার ফ্রি রিভিউ)
লেখক: Neil Gaiman
পৃষ্ঠাসংখ্যা: ৩৪৫
ঘরানা: মিথলজি, ফ্যান্টাসি, আমেরিকান শিল্প-সাহিত্য
প্রকাশনা: William Morrow 
Goodreads Rating: 4.11/5
Amazon Rating: 4.5 /5
My Rating: 9.1/10
যাদের মিথলজি কিংবা থ্রিলার ফ্যান্টাসি গল্প ভালো লাগে, তাদের জন্য এই বইটা একটা হটকেক। অসাধারণ গল্প, মিথলজির ছোয়া আর দুর্দান্ত একশন - সব মিলিয়ে এই বইটি ২০০১ সালে প্রকাশ পাবার সাথে সাথেই বেস্ট সেলার হয়। সম্প্রতি বইটির উপর ভিত্তি করে টিভি সিরিজ বের হয়েছে যা দর্শকপ্রিয়তা পাচ্ছে। বইটি ৩০ টির বেশি ভাষায় অনূদিত হয়েছে।
গল্পের শুরু হয় শ্যাডো মুন নামের চরিত্র দিয়ে। তার স্ত্রী গাড়ি দূর্ঘটনায় মারা যাওয়ায় তাকে আগেভাগেই জেল থেকে ছেড়ে দেওয়া হয়। ল্যান্ড অব ড্রিমস নামে পরিচিত আমেরিকায় সে কাজ খুঁজতে থাকে। পরিচয় হয় Mr. Wednesday এর সাথে। এই বুধবার মশাই মহা ধুরন্ধর লোক। চটকদার কথা, অদ্ভুত আচরণের এই মি. বুধবার আমেরিকার এক নতুন ছবি দেখান শ্যাডোকে।
আমেরিকা হলো অভিবাসীদের দেশ। বিভিন্ন দেশ থেকে যুগে যুগে মানুষ এসেছে। সাথে করে নিয়ে এসেছে তাদের বিশ্বাস।তাদের ধর্ম।তাদের গড। আর লেখক নিল গাইম্যান এর মতে, যেখানে মানুষ যায়, সেখানে God রাও যায়। কিন্তু শ্যাডো দেখে মানুষ পুরোনো গডদের ভুলে নতুন গডদের গ্রহণ করেছে। চুপচাপ আবেগী মানুষ শ্যাডো মুন, কিন্তু চরম ধৈর্য তার। কাহিনিক্রমে সে দেখতে পায় পুরাতন আর নতুন গডদের যুদ্ধ। মিশরীয় গড আনুবিস, নর্স গড ওডিন, কুইন অব সেবা সহ বিভিন্ন পুরানো গডদের চোখের বালি হয়ে দাঁড়ায় নতুন গড। মিডিয়া, টেকনোলজি, শেয়ার মার্কেট আর কন্সপাইরেসি থিউরির মেন ইন ব্ল্যাক - এরা মানুষের নতুন গড।
" প্রভুরা মারা যায়। আর যখন মারা যায়, তখন কেউ তাদের নিয়ে শোক জানায় না, কেউ মনে রাখেনা। একটা আইডিয়াকে খুন করা মানুষ খুন করার চেয়ে কঠিন,কিন্তু দিনশেষে আইডিয়া ও খুন হয়"
নতুন গড আসলে আইডিয়া রুপে আবির্ভুত। পুরাতন গড বনাম নতুন গডের যুদ্ধে শেষে কি হবে এটাই আপনাকে মুগ্ধ করবে। গল্পে ফুটে উঠেছে মানুষের বিশ্বাস, মিথলজির গড, বিশ্বাস নামক জগতের এক অন্ধকার আর চাঞ্চল্যকর ছবি। এই অন্ধকার জগত হলো ক্ষমতা আর ঐশ্বরিক শক্তির দাপট - এখানে টিকে থাকার লড়াইয়ে শ্যাডো মুন আর Mr. Wednesday কে নিয়ে কাহিনি বিবর্তিত হয় নতুন নতুন বিস্ময় নিয়ে।
গল্পের কাহিনি লেখা হয়েছে নন-লিনিয়ার স্টাইলে। একেক জায়গায় গিয়ে নতুন নতুন ঘটনা এসেছে কিন্তু শেষে গিয়ে এমনভাবে টুইস্ট এসেছে যে গল্পটা দ্বিতীয়বার আবার পড়ার ইচ্ছা হয়েছে। মাঝে মাঝে মনে হয়েছে ভ্রমণবিত্তান্ত, মাঝে মাঝে মিথলজি,মাঝে মাঝে একজন সাধারণ লোকের অলৌকিক কাহিনির অভিজ্ঞতা।
গেম অব থ্রোনস এর স্রষ্টা জর্জ আর. মার্টিন বলেছেন
" গেম অব থ্রোন্স এর চেয়ে অধিক ক্ষমতার দাপটের দুনিয়া হলো আমেরিকান গডস "
ভালো লাগা:
১. চরিত্রগুলো। শ্যাডো মুন, মি. ওয়েনেসডে,কুইন অব সেবা, বাফেলো ম্যান,ইফরীত জ্বীন
২. গল্পের মাঝে মাঝে মিথলজি আর ইতিহাস
৩. বিস্ময় আর অবাক করা অবাস্তব জগত।
ভালো লাগা উক্তি - " দুনিয়ার এমন কোন দেশ নেই যেখানে মানুষ পুরানো গডদের ভুলে যায়নি।"
বইয়ের শেষে ৫ খানা টুইস্ট আছে মাথা ঘোরানোর মত। পড়লেই টের পাবেন। এরপর ব্ল্যাক কফি খেতে ইচ্ছা হতে পারে। 

Comments